1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সমাবেশ - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সমাবেশ

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২২ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে মজুরি বৈষম্যের প্রতিবাদে চা শ্রমিকদের সমাবেশ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা মজুরি বৈষম্যের প্রতিবাদে সমাবেশ করেছেন।

সোমবার(১ সেপ্টেম্বর) সকালে উপজেলার খেজুরীছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে সমাবেশে অংশ নেন। এসময় তারা স্থায়ী শ্রমিকদের সমান মজুরি প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অস্থায়ী চা শ্রমিকরা অভিযোগ জানিয়ে বলেন, আমরা স্থায়ী শ্রমিকদের মতো সমান কাজ করি। অথচ স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। অনেক সময় আমাদের নিয়মিত কাজেও ডাকা হয়না। রেশনসহ অন্যান্য সুবিধা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। দৈনিক ১২০ টাকায় সংসার চালানো সম্ভব নয়। আমরা মানবেতর জীবনযাপন করছি।

শ্রমিকরা অবিলম্বে বৈষম্যে দূর করে স্থায়ী শ্রমিকদের সমান মজুরি ও সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT