| শ্রীমঙ্গলে অর্ধ কোটি টাকার মেরামত প্রকল্প উদ্বোধন করলেন এমপি শ্রীমঙ্গলে রাস্তা ও কালভার্ট মেরামত কাজ শেষে উদ্বোধন করেন স্থানীয় এমপি। প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে শ্রীমঙ্গল–গাজীপুর রুটের রাস্তা এবং কালভার্ট মেরামত প্রকল্পটি পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় পরিচালিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে মেরামত কাজের গুরুত্ব এবং স্থানীয় জনগণের সুবিধা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন, প্রকৌশলী ইউসুফ হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রকল্পটি স্থানীয় সরকারের অর্থায়নে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), মৌলভীবাজার কর্তৃক পরিচালিত মেরামত প্রকল্পের আওতায় ৯০০ মিটার রাস্তার উন্নয়নকাজ সম্পন্ন হয়। স্থানীয়রা জানিয়েছেন, সড়ক ও কালভার্ট মেরামতের ফলে যোগাযোগের সুবিধা বৃদ্ধি পাবে এবং যানবাহন চলাচল সহজ হবে। |
|
হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশন’ এর উদ্যোগে পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে ‘হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই প্রথমবারের মতো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতিম শিক্ষার্থী ও এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২২০ ব্যাগ এবং ১৭০ প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। এই মানবিক কার্যক্রমের মাধ্যমে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বকস বাড়ীর পরিবারের সদস্যদের উদ্যোগে গঠিত ‘হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ করলো।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শ্রীমঙ্গল শহরের সোনা মিয়া রোডের ঐতিহ্যবাহী বকস বাড়ীতে এই মতহী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিরা। শুরুতে হাজী আলাবকস আহমেদ জামে মসজিদের ইমাম সাহেব দোয়া পাট করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম এহিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, সাবেক কাউন্সিলর মোঃ ছাদ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম হাজী আলাবকস্ আহমেদ এর কনিষ্ঠ পুত্র মাসুক এলাহি ফয়েজ এবং পরিচালনায় ছিলেন আলহাজ্ব ইকবাল উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মামুন আহম্মেদ, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, খালেদ হোসেন, জাহেদ হোসেন, মঞ্জু আহমেদ প্রমুখ। |
|
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে ৭৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মার্চ) শ্রীমঙ্গলের সোনা মিয়া রোডের বকস বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছকির মিয়া। সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর প্রচার সম্পাদক ফয়েজ বকস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাবেক পৌর কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর মো. সালাহউদ্দিন, মাওলানা নোমানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন। তিনি এই মানবিক কার্যক্রমে উপস্থিত হয়ে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সোনা মিয়া রোড আলাবকস আহমদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ইসলামপুরি। বক্তারা বলেন, প্রবাসে বসবাস করেও শ্রীমঙ্গলের মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক ফয়েজ বকস ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। সহযোগিতা করেন মো. ইকবাল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। |