1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরী সভা - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরী সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৬৭৪ পড়া হয়েছে

অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী

সৈয়দ ছায়েদ আহমদ: জি টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দেবনাথ এর উপর মাদক ব্যবসায়ী কর্তৃক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের পেশাগত সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী ও মহরম খাঁন হল রুমে জরুরি সভায় উপস্থিত সংবাদকর্মীদের বক্তব্যে এ উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং অপরাধীকে দ্রুত আটক ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও ক্যামেরা উদ্ধারে পুলিশ প্রশাসনের প্রতি আহবাণ জানানো হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক এম ইদ্রিস আলী’র সঞ্চালনায় এসময় জরুরী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাদ, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দপ্তর সমপাদক এম এ রকিব, কার্য নিবার্হী সদস্য কাওসার ইকবাল, আতাউর রহমান কাজল, বিশ্বজিৎ ভট্ট্রাচার্য্য বাপন প্রমুখ।
সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা ছাড়াও হামলার শিকার জি টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হৃদয় দেবনাথ উপস্থিত ছিলেন। সংবাদিকরা বক্তব্যে জানান সাংবাদিকদের ওপর এ ধরনের কর্মকান্ড স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরুপ। তাই বক্তারা এ হামলার প্রতিবাদ জানিয়ে প্রসাশনের নিকট শ্রীমঙ্গল প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে অবিলম্বে এ হামলা ও মামলার সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে শীগ্রই হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবী জানানো হয়। এবং শীগ্রই হামলাকারীদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচী নেয়া হবে বলে সাংবাদিকরা সিদ্ধান্ত নেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT