1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবৈধ মাটি ও বালি ব্যবসা - মুক্তকথা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

অবৈধ মাটি ও বালি ব্যবসা

কমলগঞ্জ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪১৭ পড়া হয়েছে

অবৈধ বালু ও মাটি কাটার দায়ে
প্রশাসনের অভিযানে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভরাট ও ইটভাটার জন্য ফসলিজমির উর্বর মাটি কাটার হিড়িক পড়ছে। এসকেবেটার যোগে অবৈধভাবে ফসলিজমি থেকে মাটি কাটার ফলে জমির উর্বরতা হারাচ্ছে। অন্যদিকে নদী, ছড়া, জলাশয়সহ যত্রতত্র স্থান থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এ নিয়ে গত দু’দিনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত রোববার ও সোমবার এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে নদী, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে উর্বর মাটি কেটে বিক্রি ও স্থানান্তরের অভিযোগ পাওয়া যাচ্ছে। জনগুরুত্ব বিবেচনা করে বিশেষ অভিযান অব্যাহত রেখে অভিযুক্তদের জরিমানা আদায় করা হচ্ছে।

 

 

শমশেরনগর মরাজানের পার এলাকায় অবৈধভাবে ফসলিজমি থেকে মাটি কেটে স্থানান্তরের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত রোববার সন্ধ্যায় আহাদ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মাটি কাটা কার্যক্রম বন্ধ করা হয়। অন্যদিকে সোমবার রহিমপুর ইউনিয়নের চানপুর এলাকা থেকে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহান মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ভ্রাম্যমান আদালত ডি.এম. সাদিক আল শাফিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে দু’দিনে দেড় লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT