1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অসহায়দের প্রতি সরকার দায়ীত্বহীন আচরণ দেখাচ্ছে - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

অসহায়দের প্রতি সরকার দায়ীত্বহীন আচরণ দেখাচ্ছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৮১১ পড়া হয়েছে
bigpic

কাউন্সিলার জর্জিয়া গোল্ড

লন্ডন, সোমবার ১৯শে অগ্রহায়ণ ১৪২৩।।  কেমডেন শ্রমিক দলের কিছু প্রশ্নের জবাবে, যুব, প্রাপ্ত বয়স্ক ও স্বাস্থ্য বিষয়ে দায়ীত্বপ্রাপ্ত কেমডেনের কাউন্সিলার জর্জিয়া গোল্ড গত ২৯ নভেম্বর প্রেরিত এক বক্তব্যে বলেছেন সরকারের দেয়া ওই সপ্তাহের শরৎকালীন বক্তব্যে প্রাপ্ত বয়স্কদের পরিচর্যা খাতের সেবা কার্য্যক্রম বিষয়ে কিছুই বলা হয়নি। এই খাত মারাত্মকভাবে সংকটের সন্মুখীন। তিনি আরও বলেন, রাজনৈতিক দল নির্বিশেষে সকল কাউন্সিলসমূহ, জাতীয় স্বাস্থ্য সেবা(এনএইচএস), সকল সেবা দায়ী ব্যবসা ও সংগঠন একযোগে সরকারের কাছে জোর দাবী জানিয়ে আসছে সমাজ সেবা কার্য্যক্রমের জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্ধের প্রতিশ্রুতি দিতে। অথচ নভেম্বরের সরকারী বক্তব্যে স্বাস্থ্য ও প্রাপ্তবয়স্ক পরিচর্য্যা খাতকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।

সরকার, স্থানীয় সরকার কর্তৃপক্ষকে দুঃখজনকভাবে অগ্রাহ্য করে গেছেন, যারা সরকারকে আগেভাগেই অশনিসংকেত জানিয়েছিল এই বলে যে দেশের বয়স্ক ও অক্ষমদের সেবা খাত ২.৬ বিলিয়ন পাউন্ডের অভাবে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

কাউন্সিলার জর্জিয়া, সরকারের এই অবস্থাকে, অসহায়দের প্রতি দায়ীত্বহীন আচরণ বলে আখ্যায়িত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT