1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আইনজীবী গ্রেপ্তার - মুক্তকথা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)…

আইনজীবী গ্রেপ্তার

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৯৮ পড়া হয়েছে

ওমর(রা.) কে নিয়ে কটূক্তিকারী নারী
আইনজীবি এখন কারাগারে


 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর(রা.) ও সাহাবি হজরত মুয়াবীয়া(রা.) কে নিয়ে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করার পর অবশেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে মৌলভীবাজার শহরের ক্লাব সড়কস্থ তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। রাত অবধি পুলিশ হেফাজতে থাকার পর নানা জিজ্ঞাসাবাদের পর রোববার আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, নবীর সাহাবীগণ নিয়ে ওই নারী আইনজীবী তার নিজের ফেসবুক আইডিতে এমন কটূক্তি মূলক পোষ্ট দেন। তাকে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উমায়রা ইসলাম তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ(সা.) ও হযরত উমর রা: এর মত সাহাবায়ে কেরাম নিয়ে কটুক্তি, কুরুচিপূর্ণ স্ট্যাটাসসহ ইসলাম এবং আলেম-উলামা বিদ্বেষী বিভিন্ন লেখালেখি করে আসছেন।

গেল শনিবার(২৮ জুন) হজরত উমর (রা.) ও সাহাবি আমির মুয়াবিয়া(রা.)কে নিয়ে কূরুচিপূর্ণ ভাষার একটি পোস্ট তার নিজের ফেসবুক আইডিতে দিলে অনেক ধর্মপ্রাণ মানুষের দৃষ্টিগোচর হয়। বিষয়টি মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে। এরই প্রেক্ষিতে জোরালো দাবি ওঠে অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির। মৌলভীবাজার মুসলিম কমিউনিটি, জেলার আলেম-ওলামা, সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ ছাত্র-জনতাসোচ্চার হয়ে উঠেন যাতে ওই আইনজীবীকে দ্রুত গ্রেফতার করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ তার বাসা থেকে তাকে আটক করে।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বলেন, নবীর সাহাবীদের বিরুদ্ধে কটুক্তি করে মন্তব্য করায় সাইবার সুরক্ষা আইনে ওই নারীকে গ্রেফতার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT