1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আদিবাসীদের অন্তর্ভূক্তিমূলক সহনশীলতা নিয়ে সেমিনার - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

আদিবাসীদের অন্তর্ভূক্তিমূলক সহনশীলতা নিয়ে সেমিনার

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৮৯ পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনে আদিবাসীদের অন্তর্ভূক্তিমূলক সহনশীলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সহনশীল সাংস্কৃতিক অভিযোজনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মণিপুরি আদিবাসী জনগোষ্ঠীর ৪৫ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’র অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ এ সেমিনারের আয়োজন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইআরসিসি প্রজেক্ট’র ফিন্যান্স ও এডমিন ম্যানেজার শান্তিপদ সাহা, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিলকিস বেগম, সাবেক সদস্য কে মনিন্দ্র সিংহ, বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সালাউদ্দিন শুভ, মৈরাপাইবি সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী সৌদামিনী শর্মা, হোমেরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ওইনাম পামহৈইবা, সমাজকর্মী সমরেন্দ্র সিংহ, সমাজ কর্মী নিখিল কুমার সিংহ, শিক্ষক হাওবম সুধীর সিংহ, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আনোয়ারা বেগম প্রমুখ।

এছাড়া সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমানের পরিচালনায় সেমিনারে গবেষণাকাজে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তোর পর্যায়ের শিক্ষার্থী সামিহা, স্মৃতি, মিনহাজ, পৃথুল, সজীব ও রুম্মানসহ আইআরসিসি প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমলগঞ্জের মণিপুরি জনগোষ্ঠীসহ অন্যান্য জনগোষ্ঠীর ওপর জলবায়ুর প্রভাব, জলবায়ু পরিবর্তন সাপেক্ষে তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ চিহ্নিত করার পাশাপাশি এর থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT