1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেনেভায় জাতীয় শোকদিবস - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

জেনেভায় জাতীয় শোকদিবস

আনসার আহমদ উল্লাহ।
  • প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৬ পড়া হয়েছে

জেনেভায় জাতীয় শোকদিবস পালন


যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক শহর জেনেভায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ততা ও দৈনন্দিন কাজের চাপ উপেক্ষা করে শনিবার, ১৫ আগস্ট, জেনেভার প্রাণকেন্দ্রে আয়োজিত জাতীয় শোক দিবস পালন ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ -এর আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সংগঠনের সভাপতি রহমান খলিলুর মামুন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।


শোক সভায় প্রধান আলোচক হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন গ্লোবাল সেন্টারে ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর সভাপতি প্রফেসর ড: হাবিবে মিল্লাত। বক্তব্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম, রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে তিনি তার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ উপস্থাপন করেন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেনেভার প্রবীণ আওয়ামী লীগ ব্যক্তিত্ব আবদুর রব এবং ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ -এর উপদেষ্টা জমাদার নজরুল ইসলাম। তাঁরা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান সুমন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, উপদেষ্টা অরুণ বড়ুয়া, ধর্মবিষয়ক সম্পাদক জাভেদ, স্বপন হাওলাদার, বংগবন্ধু প্রেমী শামীম সিকদার, পলাশ, জাতীয় শ্রমিক লীগ সুইজারল্যান্ড শাখার সভাপতি আবদুর রব খাদেম এবং সাংবাদিক সেলিম মিয়া।

বক্তারা বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক সংগ্রাম, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব এবং বাঙালির জাতীয় পরিচয় নির্মাণে তাঁর অবদান স্মরণ করেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT