1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৬০ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
আলাউদ্দিন শাহ সভাপতি আব্দুল মুমিত সম্পাদক

মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর’র প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওঃ ফারুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণের সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলার প্রধান উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী, মোঃ ইয়ামীর আলী প্রমুখ। সম্মেলনে আলাউদ্দিন শাহকে সভাপতি ও আব্দুল মুমিতকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT