1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশে প্রথমবারের মত মহিলা নির্বাচন কমিশনার - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

দেশে প্রথমবারের মত মহিলা নির্বাচন কমিশনার

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১০৪২ পড়া হয়েছে

নির্বাচন কমিশনার, সাবেক দায়রা জজ বেগম কবিতা খানম

লন্ডন: বৃহস্পতিবার, ২৬শে মাঘ ১৪২৩।। স্বাধীনতার পর এই প্রথম একজন নারী কমিশনার হলেন বাংলাদেশে। সোমবার রাতে এই নারী নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন। তিনি হলেন বেগম কবিতা খানম।

দেশে এ পর্যন্ত ২৩ ব্যক্তি নির্বাচন কমিশনার হয়েছেন। আর প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন ১১ জন। কিন্তু এদের মধ্যে কেউ নারী ছিলেন না। বর্তমান সরকার নারী ক্ষমতায়নের অংশ হিসেবে সব ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে। এরই ধারাবাহিকাতায় তিনি কমিশনার হয়েছেন। অবশ্যই তার যোগ্যতার বিচারে।

রাজশাহী জেলার সাবেক দায়রা জজ আদালতের বিচারক বেগম কবিতা খানম অত্যন্ত দক্ষতার সঙ্গে এতদিন কাজ করে আসছেন। সরকার, সংসদ, বিচারালয়, বিশ্ববিদ্যালয়সহ নানা ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনেও নারীর উপস্থিতির প্রত্যাশা কয়েক মাস আগে জানিয়েছিলেন রাজনৈতিক দলের নেতারা।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও একজন নারী কমিশনার নিয়োগের কথা বলেছিলেন। উল্লেখ্য বাংলাদেশের সংবিধানে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার নির্বাচন কমিশনার নিয়ে সর্বোচ্চ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT