1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিহত সন্ত্রাসী উজ্জ্বল - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

নিহত সন্ত্রাসী উজ্জ্বল

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬
  • ৬৯৮ পড়া হয়েছে

GulshanMurder11Ujjal‘হলি আর্টিজান’ সন্ত্রাসী হামলায় নিহত ৬ জঙ্গির মধ্যে আরও একজনের পরিচয় পা‌ওয়া গেছে।

মুক্তকথা: ১:০০: বৃহস্পতিবার ৭ই জুলাই ২০১৬::
নিহত জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বল। উজ্জ্বল তো নয়ই বরং চিরতরে নিভে যাওয়া মানুষ নামের এক অভিশাপ। বগুড়ার ধুনট উপজেলা। গ্রামের নাম কৈয়াগাড়ী আর বাবার নাম বদিউজ্জামান বদি। পুলিশ নিহত উজ্জ্বলের বড়ভাই ও বাবা এই বদিউজ্জামানকে জিজ্ঞাসার জন্য আটক করেছে।
কৃষক বদিউজ্জামান পুলিশকে জানিয়েছেন বলে ইত্তেফাকের খবর যে নিহত জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বল এসএসসি পাশ করার পর বগুড়ার আজিজুল হক কলেজে ভর্তি হয়। সেখানে পড়ালেখা বাদ দিয়ে ঢাকার আশুলিয়া থানার শাজাহান মার্কেট এলাকায় মাদারী মাতব্বর কেজি স্কুলে শিক্ষকতার চাকুরী নেয়। দুই বছর যাবত সে সেখানে শিক্ষকতা করে। ছ’মাস আগে সে একবার বাড়িতে আসে। সবাইকে বলে- ‘আমি বেশ কিছুদিনের জন্য তাবলীগের চিল্লাই যাচ্ছি।’ এরপর সে আর ফিরে আসেনি।
এই শফিকুলকে নিয়ে গুলশানে জঙ্গী হামলার পর কমান্ডো অভিযানে নিহত বগুড়ার দুই জঙ্গীর পরিচয় মিলল। এর আগে শাজাহানপুর উপজেলার চোপনিগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবু হোসেনের ছেলে খায়রুল ইসলামের পরিচয় জানা গিয়েছিল।

পাঠক বিভ্রান্তি: অনলাইন ইত্তেফাক খবরের শুরুতে জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের বাড়ী বলা হয়েছে ধুনট উপজেলার কৈয়াগাড়ী গ্রাম আবার ওই একই খবরের পরে “কে এই উজ্জ্বল” উপশিরোনামে বলা হয়েছে তার বাড়ী ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT