1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৯৯০ পড়া হয়েছে

বাবা আইনজীবী, ভাই কবি, বোন সাংবাদিক
আর তিনি নোবেল বিজয়ী


আলাপ করছিলাম সাংবাদিক রাজনীতিক ইয়েমেনী তাওয়াক্কুল কারমানকে নিয়ে। ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান একজন ইয়েমেনি সাংবাদিক ও ইয়েমেনের আল-ইসলাহ রাজনৈতিক দলের প্রবীণ সদস্য। তিনি ‘উইমেন জার্নালিস্ট উইদাউট চেইন্স’ নামের নারী সাংবাদিকদের একটি দলকে নেতৃত্ব দেন। তিনিই প্রথম ইয়েমেনি ও প্রথম আরবি নারী এ পুরস্কার অর্জন করেন। এ ছাড়াও তিনি নোবেল বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি এ শান্তি পদক লাভ করেন।

কারমান ১৯৭৯ সালের ৭ ফেব্রুয়ারি ইয়েমেনের মেখলাফ নামক জায়গায় জন্মগ্রহণ করেন। স্থানটি তাইজ শহরের নিকটেই, তাইজ ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর এবং এখানে অনেক প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কারমান তাইজ শহরেই শিক্ষাগ্রহণ করেন। তার পিতার নাম আব্দেল সালাম কারমান, তিনি একজন আইনজীবী এবং রাজনীতিক। আব্দেল সালাম একসময় আইন বিষয়ক মন্ত্রী ছিলেন। তাওয়াক্কোল কারমানের এক ভাই আছেন তার নাম তারিক কারমান। তারিক কারমান ইয়েমেনের একজন কবি। তাওয়াক্কোল কারমানের বোনের নাম সাফা কারমান, যিনি আল-জাজিরাতে সাংবাদিক হিসেবে কাজ করছেন। কারমানের স্বামীর নাম মোহাম্মেদ আল-নাহমী। তাদের তিন সন্তান রয়েছে।

কারমান ব্যবসা শিক্ষায় স্তাতক এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। ২০১২ সালে তিনি কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন।

শান্তিতে নোবেল বিজয়ী ‘তাওয়াক্কুল কারমান’-কে হিজাব বা বস্ত্রাবরণ পরা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি উত্তরে যা বলেছিলেন তা এই অদ্ভুত পৃথিবীর সভ্য মানুষকে কি বার্তা দিয়েছে তা পাঠকজনই বলতে পারেন।

কারমানের উত্তরটা ছিল এরকম- “আদিকালে মানুষ প্রায় নগ্ন ছিল এবং মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে সে পোশাক পরতে শুরু করে। আমি আজ যে অবস্থানে আছি এবং আমি যা পরেছি তা মানুষের উচ্চতর চিন্তা ও সভ্যতার প্রতিনিধিত্ব করে, যা মানুষ অনেক বছর সাধনা করে অর্জন করেছে। এটি পশ্চাদমুখিতা নয়; বরং পোশাকের অপসারণ করাই পশ্চাদমুখিতা এবং প্রাচীন যুগের অসভ্য আচরণে আবার ফিরে যাওয়া।” [অন্তর্জাল থেকে সংগৃহীত]

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT