1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ আহ্বায়ক নীলু আর নেই - মুক্তকথা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ আহ্বায়ক নীলু আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৭ মে, ২০১৭
  • ১১৮৪ পড়া হয়েছে

ঢাকা: ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন বলে তার ব্যক্তিগত সহকারী আল আমিন জানিয়েছেন। শওকত হোসেন নীলুর বয়স হয়েছিল ৬৫ বছর।
দশম সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে নতুন রাজনৈতিক জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ গড়েছিলেন শওকত হোসেন নীলু। এই জোটের আহ্বায়ক ছিলেন তিনি।
পাতলা পায়খানায় গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তিন দিন আগে নীলুকে স্কয়ার হাসপাতালে নেয়া হয় বলে আল আমিন জানান। “পরে স্যারের হার্ট অ্যাটাক হয়। দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।” অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত নীলুর বড় মেয়ে দেশে এলে সোমবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে আল আমিন জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT