1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশ মন্ত্রীর ঈদ উপহার বিতরণ - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

পরিবেশ মন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৭৮৬ পড়া হয়েছে
ঢাকা, ১মে, রবিবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন গত ১মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অসচ্ছল জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বড়লেখা উপজেলা শাখা কর্তৃক বড়লেখা পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে। প্রতিবারের ন্যায় বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ অসচ্ছল তিন শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়ায় সংগঠনটির নেতা-কর্মীদের ধন্যবাদ জানান পরিবেশমন্ত্রী। তিনি বলেন, দল মত নির্বিশেষে সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাড়ানো মানুষ হিসেবে নৈতিক দায়ীত্ব। ধনী দরিদ্র সকলে মিলে আমরা আমাদের ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহ আনন্দের সাথে পালন করবো।

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ প্রমুখ।

এরপর পরিবেশমন্ত্রী সিলেটে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। মন্ত্রী তাঁর বক্তব্যে সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

সংবাদ সূত্র: দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT