1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পল্লী চিকিৎসা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

পল্লী চিকিৎসা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ

রিপন ধর
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২১০৯ পড়া হয়েছে

গত ২রা এপ্রিল রোজ শনিবার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর পৃষ্ঠপোষকতায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের ‘হাজি আব্দুল গফুর এন্ড কলেজে’র হল রুমে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিন্দুরখান ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি,এম,এ শ্রীমঙ্গলের সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদেরও সভাপতি ডাঃ হরিপদ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী- উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ নাজেম আল কোরায়েশি রাফাত- ব্যবস্থাপনা পরিচালক, হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার, আব্দুল্লাহ আল হেলাল- সাবেক চেয়ারম্যান, ৪ নং সিন্দুরখান ইউনিয়ন পরিষদ, দেবব্রত দও হাবুল- সভাপতি ফারিয়া, ডাঃ রাধাকান্ত দাশ- সভাপতি শ্রীমঙ্গল উপজেলা শাখা, ডাঃ মোঃ মামুনুর রশীদ মামুন- সাধারণ সম্পাদক; বিশেষ অতিথি বীর মুক্তিযুদ্ধা ডাঃ রতি কান্ত রায়, ডাঃ আব্দুল আজিজ।
সভায় সভাপতিত্ব করেন ডাঃ মঈনউদ্দীন আহমেদ মনির, সভাপতি সিন্দুরখান ইউনিয়ন শাখা। অতিথিরা বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মৃলক আলোচনা করেন।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ রাফেল ড্র ও উপহার সামগ্রি সহ সকলকে দুপুরের খাবার বিতরন করেন। ইনসেপ্টা কোঃ উপদেষ্টা ডাঃ সাবরিনা হক সকলের উদ্দেশ্যে পন্যের কিছু গুনাগুন তুলে ধরেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT