1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজি-এর ৩ বছরের জেল দণ্ড! - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজি-এর ৩ বছরের জেল দণ্ড!

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৮৪২ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি॥ দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে। গত ১ মার্চ, সোমবার, দেশটির আদালত এই রায় ঘোষণা করে। একই রায়ে সাবেক দুই আইনজীবীকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবশ্য কারাগারে না গিয়ে সারকোজি বাড়িতে থেকেই দণ্ড ভোগ করতে পারবেন। এ অবস্থায় তাকে শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পড়ে থাকতে হবে। খবর প্রকাশ করেছিল বিবিসি।
সংবাদ মাধ্যম থেকে জানা যায়, প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজি তার রাজনৈতিক দলের অপরাধের তদন্ত চলাকালে তথ্যের জন্য ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্টকে ঘুষ দিতে চেয়েছিলেন। ঘুষ হিসেবে ম্যাজিস্ট্রেটকে একটি মর্যাদাপূর্ণ চাকরির ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন তিনি। এই অপরাধ প্রমাণিত হওয়ায় সারকোজিকে তিন বছরের সাজা দিয়েছে আদালত। ফ্রান্সের ইতিহাসে এটি দৃষ্টান্তমূলক রায়। সারকোজির আগে অপর একজন প্রেসিডেন্ট জ্যাক চিরাক ২০১১ সালে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT