1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

মৌলবীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৫৬১ পড়া হয়েছে

রাজনগর উপজেলা নির্বাচন :

প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্তা আটক

রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। ২১মে(ভোটের দিন) ৪ যুবককে জাল ভোটের সাথে সম্পৃক্ততা পাওয়ায় কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর ভোট কেন্দ্র থেকে তাৎক্ষনিক আটক করেন নির্বাচনে দ্বায়িত্ব পালনকারী ম্যাজিস্টেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

আবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিরুধী কার্যকলাপে সম্পৃক্ততা পাওয়ায় ওই দিন বিকেলে নির্বাচনে টহলরত দ্বায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আকাশ দাশ ও সহকারী প্রিজাইডিং অফিসার জাকির হোসেনকে আটক করা হয়।

তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশী হেফাজত থেকে আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক বুধবার রাতে বলেন, মঙ্গলবার ভোট কেন্দ্র থেকে ওই দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, নির্বাচন বিরুধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আমরা আটক করি। আদালতে মামলাও দেয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT