1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিদেশী কোম্পানীকে বন্দর ইজারার বিরুদ্ধে বিক্ষোভ - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

বিদেশী কোম্পানীকে বন্দর ইজারার বিরুদ্ধে বিক্ষোভ

রাজনৈতিক সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬০১ পড়া হয়েছে

বন্দর বিদেশীদের দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজারে
বাম জোট ও বাংলাদেশ জাসদের বিক্ষোভ


লাভজনক চট্টগ্রাম বন্দর জনমত উপেক্ষা করে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠন রুখে দাঁড়ানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবর’২৫ সোমবার বেলা ২টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু এবং সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক রমাপদ ভট্টাচার্য যাদু। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, সিপিবি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী সহ সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের লাভজনক বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো একটা জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে দেশকে নতুন করে সাম্রাজ্যবাদী শক্তির হাতে জিম্মি করার হীন চেষ্টায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার লিপ্ত হয়েছেন। আমরা যখন জুন মাসে বন্দর রক্ষার দাবিতে রোডমার্চ করি তখন প্রধান উপদেষ্টা বলেছিলেন যারা বন্দর বিদেশিদের কাছে ইজারা দিতে বিরোধিতা করবে জনগণ তাদের প্রতিহত করবে। কিন্তু আমরা দেখলাম জনগণ প্রফেসর ইউনুস সাহেবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমাদের ঢাকা টু চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চে যুক্ত হয়ে দেশের হৃদপিণ্ড বন্দর রক্ষার আমাদের সাথে সামিল হয়েছিলেন। দেশের জাতীয় সম্পদ বন্দর রক্ষায় দেশের সকল দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান আগামীতে দেশ ও দেশের সম্পদ রক্ষায় আমরা একসাথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় স্বার্থ বিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াবো।
নেতৃবৃন্দ আরও বলেন, আজ ২৭ অক্টোবর বিগত বিএনপি সরকারের আমলে ২০০২ সালে চট্রগ্রাম বন্দরকে আমেরিকার এক অখ্যাত কোম্পানির হাতে তুলে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে বন্দর রক্ষার আন্দোলন থেকে ফেরার পথে বাসদ মৌলভীবাজার জেলা সদস্য কমরেড আবদুল গাফফার চৌধুরী সুইট এবং ছাত্র ফ্রন্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সুমন ট্রেন দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বন্দর সেদিন রক্ষা করেছিলাম। সেই বন্দর আবার নতুন করে মার্কিন সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রফেসর ইউনুস সাহেবের সরকার। আমরা এই হীন প্রচেষ্টার নিন্দা জানাই এবং সকলকে প্রতিরোধের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান রাখি দেশ, দেশের মাটি, বন্দর ও মোহনা রক্ষায়।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT