1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ব্যস্ত!‌ রানীর আমন্ত্রণ ফেরালেন অমিতাভ - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ব্যস্ত!‌ রানীর আমন্ত্রণ ফেরালেন অমিতাভ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯৪ পড়া হয়েছে
রাণী ও অমিতাভ

আজকাল।। শুটিংয়ের ব্যস্ততা। তাছাড়া আগে থেকে ঠিক করা কিছু জরুরি কাজ। এজন্য রানী এলিজাবেথের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন অমিতাভ বচ্চন। তবে জানিয়ে দিলেন, বাকিংহাম প্যালেস থেকে আমন্ত্রণ পেয়ে তিনি সম্মানিত।
এ বছর ভারতের স্বাধীনতার ৭০তম বর্ষ। সেই উপলক্ষ্যে ভারত এবং ব্রিটেন সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্কৃতির আদানপ্রদান করবে। সোমবার বাকিংহাম প্যালেসে ‘ইউনাইটেড কিংডম-ইন্ডিয়া ইয়ার অফ কালচার’–এর উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে দুদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে রাজপরিবার। আমন্ত্রণ পেয়েছেন বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তি। তালিকায় রয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও। সেই অনুষ্ঠানেই থাকতে পারবেন না বলে রানীর প্রতিনিধিদের কাছে শোক প্রকাশ করে তিনি জানিয়ে দিলেন।
বলিউডের গুঞ্জন, ওই সময় বিগ বি রামগোপাল বর্মার ‘সরকার-থ্রি’র ট্রেলর প্রকাশ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। এছাড়া বিজয় কৃষ্ণ আচারিয়ার ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিংও চলবে। (আজকাল থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT