1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মীর কাসেমের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

মীর কাসেমের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৬ জুন, ২০১৬
  • ১৭০০ পড়া হয়েছে
মীর কাসেমের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই জামায়াতের সুরা সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারকরা এ পরোয়ানা জারি করেন। পরে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে লাল কাপড়ে মোড়ানো ওই মৃত্যু পরোয়ানা জেল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতির স্বাক্ষরের পর তা প্রকাশ করা হয়। এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করতে হলে আগামী ১৫ দিনের মধ্যে মীর কাসেমকে তা করতে হবে। তিনি যদি তা না করেন ওই ১৫ দিন অতিবাহিত হওয়ার পর সরকার ফাঁসির জন্য যে তারিখ নির্ধারণ করবে জেল কর্তৃপক্ষকে সেদিনই তা কার্যকর করতে হবে। আর মীর কাসেম যদি রিভিউ করেন তাহলে তার ফাঁসির বিষয়টি নির্ভর করবে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পর। এর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল।
পূর্ণাঙ্গ রায় বরিবার বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হয়। আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসান রায়ের অনুলিপি নিয়ে যান। পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক তা গ্রহণ করেন। রায়ের অনুলিপি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি শাহীনূর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সামনে উপস্থাপন করা হয়। এরপরই বিচারকরা মৃত্যুপরোয়ানা জারি করেন। পরে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে তা কারাকর্তৃপক্ষ, জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়।(ইত্তেফাক থেকে)
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT