কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায় তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে সকাল ১০টা থেকে মণিপুরি লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মণিপুরি ভাষার বইয়ের মোড়ক উন্মোচন ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেম। অনুষ্ঠানে মণিপুরি জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। |
রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান,
|
![]() |
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পর্যটন এলাকা হামহামের মোকাম টিলা সংলগ্ন সীতাবের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন মাছ শিকারি। পাহাড়ি ছড়ায় মাছ ধরার সময় মরদেহটি দেখতে পেয়ে তারা দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল।
উদ্ধার অভিযানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদবসহ স্থানীয় বাসিন্দারা। দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কমর উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
| লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা; ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে প্রায় ৪ ঘন্টা আটকা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সোয়া ৫টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভিবিক হয়।এর আগে সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের পর বগির হুক ছিঁড়ে যায়।
এরপর ৯টি বগি নিয়ে ট্রেনের ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়। বাকী ৭ টা বগি বনের ভেতরে আটকে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে বাকী বগিগুলো উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় প্রায় ৪ঘন্টা বনের ভেতরে আটকা পড়েন ট্রেনের ৭টি বগির যাত্রীরা। দীর্ঘসময় আটকা থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। তবে সোয়া ৫টা থেকে বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন। |
আসন্ন দুর্গাপূজা উদযাপনে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার কুশালপুর গ্রামে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, আদিবাসী নেতা জিডিসন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গেশ দেবনাথ, নারায়ণ মল্লিক সাগর, সুনীল মালাকার, বিজিত পাল, রাজু দত্ত, সমরেন্দু সেনগুপ্ত, রনজিত অধিকারী, কমলা কান্ত সিংহ, শ্যামল কায়স্থ্য, অর্জুন দেব, স্বপন দেবনাথ, নিতাই পাল প্রমুখ। সভায় এবছর কমলগঞ্জ উপজেলার ১৪৯ টি সার্বজনীন ও ৫টি ব্যক্তিগত পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা, শৃঙ্খলা এবং বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ |
জলখাবার বাক্স ও বইথলি বিতরণ |
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ।
![]() |
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস শহীদ, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, সমাজসেবক সুলেমান আহমেদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।
| পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহার-২০২৬ এ বর্ণিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসুচির আওতায় শতাধিক গ্রাহকের মধ্যে বৃক্ষের চারা বিতরণ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার বিকেলে পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখা কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী গ্রাহকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মো: হারুনুর রশীদসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতা গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু সরকারি উদ্যোগে নয়, সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের সুরক্ষা হবে, অন্যদিকে এসব গাছ ভবিষ্যতে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। পল্লী সঞ্চয় ব্যাংকের এ ধরনের উদ্যোগকে তিনি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। |