1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলবীবাজারের বিভন্ন আসনে যারা সাংসদ হয়ে আসলেন - মুক্তকথা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

মৌলবীবাজারের বিভন্ন আসনে যারা সাংসদ হয়ে আসলেন

মৌলভীবাজার থেকে আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ পড়া হয়েছে
মৌলভীবাজারের ৪টি আসনে বিএনপির বিজয়
ভোট পড়েছে ৫১.২৭ শতাংশ


প্রবাসী অধ্যুষিত ও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে দীর্ঘ ১৭ বছর পর ভোটের পরিবেশ ফিরে পাওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছেন। তবে এবারের ইলেকশনে সারা জেলা মিলে ভোট পড়েছে  ৫১.২৭ শতাংশ।

জেলার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন প্রার্থী।  জেলার ১৬ লক্ষ ১৪ হাজার ৯ শ ৩৬ জন ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ৮ লাখ ৫৭ হাজার ১৫৬টি । জেলায়  ৫৫৮টি ভোট কেন্দ্রে

মোট ভোটের পরিমাণ  ৫১.২৭ শতাংশ। পোষ্টাল ভোট রেজিষ্ট্রেশন হয়েছিল ২৩ হাজার ৭শ ৩৬। নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌছায় ১৬৮৬২ ভোট। বাতিল হয় ১৪৬৪ ভোট।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল কন্ট্রলরুমে রাত ২টায় মৌলভীবাজার জেলার ৪টি আসনের পূর্ণাঙ্গ  ফলাফল প্রকাশ করেন।  এছাড়াও চারটি আসনে ৪ লাখ ৪৫ হাজার ৭৪৩ ভোট পেয়ে হ্যাঁ এর বিজয় হয়েছে। না ভোট পড়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৬৬টি।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) বিএনপির  প্রার্থী মো: নাসির উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে  ৯৮২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মোহাম্মদ  আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে  ৮৩০১৩টি ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১০০৪৬৯ আর না পেয়েছে ৭৯৫২৭ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপির প্রার্থী মোঃ শওকতুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৬৮৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের জেলা আমীর  মোঃ সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে  ৫৩৪৫৮ ভোট পেয়েছেন।
এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ৮৩৯৩০ আর না পেয়েছে ৬৭৯৩৫ ভোট।

মৌলভীবাজার-৩ (সদর -রাজনগর) আসনে বিএনপির প্রার্থী নাসের রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ১৫৬৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মোঃ আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে  ৭৭৬৩৬ ভোট পেয়েছেন।  এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১৩৩৯১৬ ভোট আর না পেয়েছে ৭৮৬৭১ ভোট।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ- শ্রীমঙ্গল) বিএনপির প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী  ধানের শীষ প্রতিক নিয়ে ১৭০৮৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  ১১ দলীয় জোটের প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিক্সা প্রতীক নিয়ে  ৫০২০৪ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১২৭৪২৮ ভোট। আর না পেয়েছে ১০৭৬৩৩ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT