1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রীতম দাশের ইশতেহার - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

প্রীতম দাশের ইশতেহার

কমলগঞ্জ(মৌলভীবাজার) থেকে প্রনীত রঞ্জন দেবনাথ
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ পড়া হয়েছে

আমার রাজনীতি মানুষের জন্য
– প্রীতম দাশ


মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মোঃ খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদ।

মতবিনিময় সভায় প্রীতম দাশ বলেন, ‘আমার রাজনীতি মানুষের জন্য। শ্রমিক, কৃষক, যুবক, নারী, আদিবাসীসহ সমাজের সকল শ্রেণির অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।’

তাঁর নির্বাচনী ইশতেহারের মধ্যে যা রয়েছে তা হলো-
চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা,
তাদের শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া,
ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করে বিশ্বমঞ্চে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও পরিচয় তুলে ধরার ব্যবস্থা করা,
হাওর দখলমুক্ত করে সিন্ডিকেট ভেঙে দেয়া,
নির্দিষ্ট ফী দিয়ে সবার জন্য উন্মুক্তভাবে মাছ ধরার অধিকার নিশ্চিত করা,
শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের ময়লার ভাগাড়ের সমস্যা সমাধান করাসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট তৈরি করা,
ড্রেনগুলোকে প্রশস্ত ও আধুনিকায়ন করে পানি ও ময়লার পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার আওতায় আনা, যাতে শহর পরিচ্ছন্ন থাকবে, জলাবদ্ধতা দূর হবে এবং হাওর হবে দূষণমুক্ত ও সুরক্ষিত।

তাঁর প্রতিশ্রুত ইশতেহারে আরো আছে-
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা,
চিকিৎসার মান উন্নয়নে ডাক্তার ও নার্স সংখ্যা বৃদ্ধি করা,
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভাকে বর্ধিত করা হবে এবং শমসেরনগরকে একটি পৌরসভায় রূপান্তর করা,
শহরের যানজট নিরসনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণ করা এবং
কৃষকদের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সহজে পাওয়ার ব্যবস্থা করাসহ আরও অনেক পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT