1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে নির্মিত হচ্ছে সিমেন্ট দিয়ে প্রতিমা - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারে নির্মিত হচ্ছে সিমেন্ট দিয়ে প্রতিমা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ১১০০ পড়া হয়েছে

মৌলভীবাজার দফতর থেকে: সোমবার, ৩রা অক্টোবর ২০১৬।। হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। এরই আলোকে দেশজুড়ে জোরেশোরে চলছে পুজার
প্রস্তুতি। তাই শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমা তৈরি শিল্পীর পার করছে ব্যস্ত সময় । তবে মৌলভীবাজার শহরের ত্রিনয়নী শিববাড়ি পূজা পরিচালনা পর্ষদের প্রস্তুতি এবার একটু ভিন্ন মাত্রার। কারণ তাদের পূজা মন্ডপের দুর্গার প্রতিমা ৫০ফুট দীর্ঘ হবে এবং মূর্তি তৈরি হচ্ছে সিমেন্ট দিয়ে।

শহরের সৈয়ারপুর এলাকার ফরেস্ট কার্যালয় সড়কে এ প্রতিমা তৈরি করা হচ্ছে। ত্রিনয়নী শিববাড়ি শারদীয় দুর্গাপূজা পরিচালনা পর্ষদ এ উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। গত রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজা পরিচালনা পর্ষদ এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিবছর তাঁরা শতাধিক দেব-দেবীর মূর্তি নিয়ে মহামায়া দুর্গাপূজার মন্ডপ বানান। সেই ধারাবাহিকতায় এবারও তারা ভিন্ন আঙ্গিকে দুর্গাপূজা উদযাপন করবে। তাদের দুর্গার প্রতিমার উচ্চতা হবে ৫০ফুট। প্রতিটি মূর্তি সিমেন্ট দিয়ে গড়া হচ্ছে। সিমেন্টের তৈরি হওয়ায় প্রতিমার ওপর কোনো ছাদ থাকবে না। এটি রোদ-বৃষ্টিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকেরা বলেন, বিশাল উচ্চতার এই প্রতিমা নির্মাণের কাজ এখনো চলছে। শ্রমিকেরা এখন প্রতিমার অবকাঠামো গড়ে তুলছেন। কয়েক মাস ধরে ৬জন শ্রমিক এ প্রতিমা নির্মাণের কাজ করছেন। এতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হবে।

দুর্গাপূজা পরিচালনা পর্ষদের সভাপতি শ্রীকান্ত সূত্রধর দাবি করে বলেন, “সিলেট বিভাগের মধ্যে তাঁদের দুর্গা প্রতিমা সবচেয়ে উঁচু। তবে দেশের আর কোথাও এত উঁচু প্রতিমা নির্মাণ করা হচ্ছে কিনা এমন খবর তার জানা নেই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় পাল, রনি করসহ অন্যান্য সদস্য।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT