1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মৌলভীবাজারে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২৯ পড়া হয়েছে
গতকাল(২৫ সেপ্টেম্বর) রোববার মৌলভীবাজার জেলার মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রমিলা ফুটবল প্রতিযোগিতা। জেলা ক্রিড়া কার্যালয় এ ফুটবল প্রতিযোগীতার আয়োজন করেন। এ প্রতিযোগিতায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের নিয়ে ৬টি প্রমিলা ফুটবল দল গঠন করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও দ্বিতীয়স্থান অধিকারী দলের মাঝে পুরস্কার ও জয়স্মারকচিহ্ন(ট্রপি) বিতরন করা হয়।

মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক এ. কে. এম মাহাবুব আলম এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আহমদ, সেন্ট মার্সেলিন স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার মার্টি এনরিক ও গিয়াসনগর ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য সাজ্জাদুর রহমান মনাই।

জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার এর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জেলা প্রমিলা ফুটবল দলের কোচ সালেহ আহমেদ, সেন্ট মার্সিলিন স্কুল ও মৌলভী টি এস্টেট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT