1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে বহুল আলোচিত জিতু নিহতের ঘটনায় ৪টি মামলা - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

মৌলভীবাজারে বহুল আলোচিত জিতু নিহতের ঘটনায় ৪টি মামলা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৯৬৩ পড়া হয়েছে


মৌলভীবাজারে বহুল আলোচিত জিতু নিহতের ঘটনায় ৪টি মামলা

মৌলভীবাজার সংবাদদাতা।। পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত মৌলভীবাজার শহরের বেরিরচড় এলাকার বাসিন্দা চিহ্নিত মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতু (২৮) নিহতের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় পৃথক ৪টি মামলা হয়েছে। শনিবার মৌলভীবাজার ডিবি পুলিশের এএসআই নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলাগুলো দায়ের করেন বলে এ প্রতিবেদককে জানান মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন। দায়েরকৃত মামলাগুলো হচ্ছে অস্ত্র(মামলা নং ২৫), মাদক(মামলা নং ২৪), হত্যা(মামলানং ২৩) ও পুলিশ নাজেহাল(মামলা নং ২২) মামলায় ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

জানা যায়, নিহত মাদক ব্যবসায়ী জিতু ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াত। এ নিয়ে শহরের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ও কানাঘুষা লক্ষ্য করা গেছে। তবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা সে ছাত্রলীগের কেউ নয় বলে জানিয়েছেন। নিহত জিতু ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল কিনা জানতে চাইলে সোমবার, ২৯শে এপ্রিল রাতে মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, এরকম কোন তথ্য আমাদের কাছে নাই। “মাদক ব্যবসায়ীকে কিভাবে বলে ছাত্রলীগ”। এগুলো “ভিত্তিহীন কথা-বার্তা”। এগুলো বলে সরকারকে বিব্রত অবস্থায় না ফেলাই ভাল। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা আছে। সে হলো মাদক ব্যবসায়ী এটাই তার পরিচয়।

এদিকে জিতুর মৃত্যুর সংবাদ শুনে স্থানীয়রা একে অপরকে মিষ্টি আপ্যায়ন করে আনন্দ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জিতুর ব্যবহৃত ইংরেজীতে লেখা আহমেদ জিতু ফেইসবুক একাউন্ট থেকে জানা যায়, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, গত বছরের ২২শে ডিসেম্বর পৌর শহরের ৫নং ওয়ার্ডের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রচারণায়, মহান বিজয় দিবস সহ বিভিন্ন দিবসে ছাত্রলীগের ব্যানারে তার নেতৃত্বে কর্মসূচী পালিত হয়। ব্যানারে জেলা ছাত্রলীগের নামও ব্যবহার করতে দেখা যায়। এদিকে আহমেদ জিতু প্রোফাইলে জিতুর ছবিতে কমেন্ট করতে গিয়ে “জ্যাক জামিল” নামের এক আইডিদারী বলেছেন “হালা মরছে ভালা অইছে”। কামরুল হাসান নামে আরো একজন লিখেছেন শান্তিতে ঘুমাউ, বালা থাকো”।
উল্যেখ্য, গেল শনিবার ২৭শে এপ্রিল দুপুরে সদর উপজেলার রায়শ্রী এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় ছাত্রলীগ নেতা পরিচয়দারী মুজিবুর রহমান জিতু। সে সদর উপজেলার বেড়িরচর এলাকার মৃত পরকিত উল্লাহর ছেলে বলে জানা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT