1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দল থেকে বহিস্কার - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

দল থেকে বহিস্কার

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৯ পড়া হয়েছে

দল থেকে সাময়িক বহিষ্কার ফয়সল চৌধুরী


বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট সদস্য (এমএসপি) ফয়সল চৌধুরীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি। অশালীন আচরণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

উল্লেখ্য যে, শ্রীমান ফয়সল চৌধুরী ২০২১ সাল থেকে লোথিয়ানস অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন। তিনি এডিনবার্গ ও লোথিয়ানস রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং বহুসাংস্কৃতিক উৎসব ‘এডিনবার্গ মেলা’র প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।

লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব অভিযোগ গুরুত্ব সহকারে নেই। নিয়ম ও পদ্ধতি অনুযায়ী তদন্ত হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

এদিকে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) এমপি কিরস্টি ব্ল্যাকম্যান লেবার নেতা আনাস সারওয়ারের কাছে প্রশ্ন তুলেছেন—কেন লেবারের আরেকজন এমএসপিকে সাময়িক বহিষ্কার করতে হলো, সেটি স্পষ্ট করতে হবে।

স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন বলেছেন, লেবার পার্টির সম্মেলনের প্রাক্কালে এ সিদ্ধান্ত তাদের ভেতরের বিশৃঙ্খলার প্রমাণ। তিনি বলেন, ‘যা ঘটেছে সে বিষয়ে লেবারদের যতটা সম্ভব স্বচ্ছ হওয়া উচিত।’

পরে লেবার নেতা আনাস সারওয়ার ব্ল্যাকম্যানের বক্তব্যের জবাবে বলেন, এসএনপির ভাষা গভীরভাবে উদ্বেগজনক। তিনি জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা মনে করেছে যথেষ্ট তদন্তের প্রয়োজন আছে। তদন্ত চলাকালীন চৌধুরী বহিষ্কার থাকবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT