1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন

বিশ্বজিৎ
  • প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩৮ পড়া হয়েছে
হাওর রক্ষা আন্দোলনের
মানব বন্ধন


‎হাওরাঞ্চলের কৃষক ও মৎস্যজীবীদের কৃষি ঋণ মওকুফ, সরকারি সহায়তা দানের স্বচ্ছ তালিকা সহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎গত ২১ মে(বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে হাওরপাড়ের কৃষক ও মৎস্যজীবী সম্প্রদায়সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎কৃষক, বর্গাচাষি কৃষক, ও মৎস্যজীবীদের কৃষি ঋণ মওকুফ, সরকারি সহায়তা দানে স্বচ্ছ তালিকা প্রকাশ, হাইল হাওর, কাউয়াদিঘি হাওর সুরক্ষা আদেশ জারিসহ মনু সেচ প্রকল্প সময়োপযোগী সংস্কারের দাবীতে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এর উদ‍্যোগে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎হাওর আন্দোলন মৌলভীবাজার এর সদস‍্য সচিব খছরু চৌধুরীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট‍্য ব‍্যক্তিত্ব আসম সালেহ সোহেল।

‎মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট সাহিত‍্যিক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, দৈনিক যুগান্তর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, ছাত্র নেতা বিশ্বজিৎ নন্দী, দৈনিক স্বদেশ বিচিত্রা মৌলভীবাজার (সদর) প্রতিনিধি ও হাওর আন্দোলন মৌলভীবাজার এর নির্বাহী সদস‍্য দেওয়ান মোনাকিব চৌধুরী, কৃষক নেতা  সামছুদ্দিন মাষ্টার, হাওর আন্দোলনের নির্বাহী সদস‍্য ও কৃষক নেতা খায়রুল ইসলাম, আলমগীর হোসেন,  নাট‍্যকার ও হাওর আন্দোলনের নির্বাহী সদস‍্য শাহীন ইকবাল, কৃষক প্রতিনিধি মো রাজন মিয়া, সোনা মিয়া, প্রমূখ।

‎বক্তারা বলেন, কৃষক সমাজ আজ সর্বশান্ত। তারা আজ ঋণে জর্জরিত। সরকারের পক্ষ থেকে সহায়তার কথা বলা হলেও অস্বচ্ছ এই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত অধিকাংশ কৃষকের নাম নেই। আমরা এর নিন্দা জানাই।

‎বক্তারা আরও বলেন, বাংলাদেশের ভূ-প্রকৃতি জীববৈচিত্র্য অর্থনীতিতে হাওর অঞ্চলের অবদান অত‍্যান্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে হাওরের বিস্তির্ণ জলরাশি দেশের অন‍্যতম বৃহৎ প্রকৃতিক মৎস‍্য ভান্ডার। এই হাওর গুলোকে সরকার যেমন অবহেলিত রেখেছে, তেমনি লুটেরা শ্রেণীর প্রাণ আরএফএল, ইসলাম এগ্রোভেটসহ জাতীয় বহুজাতিক কোম্পানিগুলো দখলে নিয়ে দূষনের উদ‍্যোগ নিয়েছে। এর সাথে যোগসাযোশে রয়েছে দুর্নীতি গ্রস্থ আমলাতন্ত্র। অতিবৃষ্টি ও বন‍্যায় হাজার হাজার একর পাঁকা ধানের ফসলি জমি তলিয়ে গেছে। যা কৃষকদের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’।

‎সভাপতির বক্তব্যের শেষে প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে একটি শোভাযাত্রা কালেক্টটরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT