1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে রাতের আধাঁরে কৃষকের গরু জবাই করে নিল দূর্বৃত্তরা - মুক্তকথা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

রাজনগরে রাতের আধাঁরে কৃষকের গরু জবাই করে নিল দূর্বৃত্তরা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ১৩৩০ পড়া হয়েছে

রাজনগর থেকে লিখেছেন মো. ফরহাদ হোসেন।। মৌলভীবাজারের রাজনগরে রাতের আধাঁরে এক কৃষকের গর্ভবতী গাভী জবাই করে নিয়ে গেল একদল দূর্বৃত্ত। বেশ কিছুদিন আগে তিনি গরুটি বর্গা নিয়েছিলেন একই গ্রামের রশিদ মিয়ার কাছ থেকে। কষ্ট করে লালন-পালন করা তার শখের গাভীটি হারিয়ে বাকরুদ্ধ উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের কৃষক বাবুল মিয়া। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের বাবুল মিয়া একই গ্রামের রশিদ মিয়ার একটি ছোট গরু লালন-পালনের জন্য এনে ছিলেন। বেশ কিছুদিন হলো গাভীটি গর্ভবতী হয়েছে। প্রতিদিনের মতো তিনি শুক্রবার রাত ১১টার সময় খর দিয়ে গরুর ঘরের দরজা তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন দরজা খোলা, গাভীটি নেই। গরুর পায়ের দাগ দেখে দেখে বাড়ির পিছনের নদীর ধারে এবং সেখান থেকে উত্তর দিকে আসেন। একটু সামনে আসতেই কবরস্থানের পাশে কয়েকটি কুকুরকে গরুর হাড় ও চর্বি নিয়ে টানাটানি করতে দেখেন। পাশে এসে দেখেন গরুর রক্ত, চর্বি, ভুড়ির গোবর পাশে পড়ে রয়েছে। বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক ও ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলুকে জানান। তারা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখেন। পরে বাবুল মিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক বলেন, আমি জানার পর পুলিশকে জানিয়ে ঘটনাস্থলে গিয়েছি। সন্দেহভাজনদের নামও পুলিশ নিয়ে গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT