1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৫৮ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোফাজ্জ্বল হোসেন(২৬)। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কস্থ ২নং পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জ্বল হোসেন শ্রীমঙ্গল সুরভী আবাসিক এলাকায় বসবাস করতেন। তার বাড়ি মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়নে। তিনি আর,ডি,আরএস এ চাকুরি করতেন। আর,ডি,আর,এস এর প্রোগ্রাম ম্যানেজার শাহীদুল হক তার পরিচয় নিশ্চিত করেন। তার পিতার নাম মোঃ জিতু মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল সুরভী আবাসিক এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে মূল সড়কে উঠার সময় মাছ ভর্তি একটি ট্রাক (যশোর ট-১১-৩৩৭২)এর সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মোফাজ্জ্বল নিহত হন। এসময় স্থানীয়রা তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন।
শ্রীমঙ্গল থানার সাব- ইন্সপেক্টার ফজলে রাব্বি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও চালককে আটক করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT