1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সামাজিক নিরীক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - মুক্তকথা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

সামাজিক নিরীক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১২৫৫ পড়া হয়েছে

মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহনের লক্ষে ‘এডভোকেসি নেটওয়ার্ক কমিটি’র সদস্য ও ‘চেইঞ্জ এজেন্ট’দের সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ(ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৬নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় মৌলভীবাজার জাতীয় মহিলা বিষয়ক সংস্থার হল রুমে এডভোকেসি নেটওয়ার্ক বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান মিয়া’র উপস্থিতিতে উক্ত ওরিয়েন্টেশন হয়।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের বাস্তবায়নে প্রকল্প অবহিতিকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক সামাজিক নিরীক্ষা বিষয়ক চার সদস্য কমিটি গঠন করা হয়েছে। দিনব্যাপী এডভোকেসি নেটওয়ার্ক শীর্ষ নেতৃত্ব নিয়ে মুখ্য বিষয়ক ওরিয়েন্টেশন করা হয়।

সামাজিক নিরীক্ষার প্রাপ্ত তথ্য ফাইন্ডিং তথ্য তুলে ধরা ও গনশুনানি আয়োজন করা, এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের আইনগত অধিকার, মানবাধিকার, সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, এডভোকেসি এবং সুশান বিষয়ক রিফ্রেশন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দলিত এবং আদিবাসী নারী ও বালিকাদের ঝুঁকির মাত্রা কমিউনিটি পর্যায়ে নিরাপত্তা নিরীক্ষণ পরিচালনা করা হয় এই অরিয়েন্টেশনে।

এসময় উপস্থিত ছিলেন ৭টি উপজেলা থেকে ৩ জন করে ২১জন সদস্য ও নাগরকি উদ্যাগের চেইঞ্জ এজেন্ট ৭ জনসহ এডভোকেসি নেটওয়ার্ক বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান মিয়া ও ফ্যাসিলিটর ডিভিশনাল এসিষ্ট্যান্ট মাইনুল হক।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT