1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সীমান্তবর্তী কুরমা বন বিটে আগুনে ৩ একর এলাকা ভস্মিভুত - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

সীমান্তবর্তী কুরমা বন বিটে আগুনে ৩ একর এলাকা ভস্মিভুত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৭২৩ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কুরমা বন বিটের সুনারায় বাঁশ বাগানের হামহাম জলপ্রপাতের সড়কের পাশের বাঁশ বনে অগ্নিকান্ডে প্রায় তিন একর বন পুড়ে গেছে। সোমবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বন বিটের গহীন বনে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশ বাগান সহ প্রায় ৩ একর এলাকার বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে।

হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া পর্যটকেরা জানান, হামহাম জলপ্রপাতে যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গা জুড়ে আগুন লেগেছে। আগুনের প্রচুর উত্তাপ থাকায় রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার পরে বন থেকে বেরিয়ে আসেন পর্যটকেরা। আগুনে অনেক গাছের গুড়া (মোথা) পুড়ে গেছে বলে জানা যায়।

কুরমা বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, সোমবার বিকালে হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশ বাগানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে বন কর্মীরা ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে লেলিহান শিখায় বনের প্রায় দুই/আড়াই একর এলাকার লতাগুল্ম জাতীয় গাছ জ্বলসে গেছে। এখনও ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়নি।

আগুন লাগার কারন হিসাবে বিট কর্মকর্তা জানান, হামহাম জলপ্রপাতে এই পথ দিয়ে যাওয়া বা আসার সময় কোন পর্যটকের ছোড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগাতে পারে।
এ বিষয়ে রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাঁশ বনে আগুন লাগার কথা স্বীকার করে বলেন, আগুনে বনের তেমন কোন ক্ষতি হয়নি। কিছু পাতা ও লতাগুল্ম জ্বলসে গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT