1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হীডের ৫০ বছর পূর্তি পালন - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

হীডের ৫০ বছর পূর্তি পালন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৬০৪ পড়া হয়েছে

হীড বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান

“হীড আমার, আমি হীডের” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ জানুয়ারি) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চল এর আয়োজনে হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব এর চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর, সহকারী কমিশনার(ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন। অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন অতিথিরা।

হীড বাংলাদেশ এর লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী ও রীতা মন্ডলের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন এডাব এর পরিচালক জসীম উদ্দিন, হীড বাংলাদেশ এর অতিরিক্ত পরিচালক(অপারেশন) রানা ভৌমিক, প্রকল্প পরিচালক মুনুরু যাকোব দাস, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভুঁঞা, ঋণ কার্যক্রমের সহকারী পরিচালক অদ্বৈত কুমার বিশ্বাস, মৌলভীবাজার আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত ক্যাম্পু প্রমুখ।

অনুষ্ঠানে হীড বাংলাদেশ এর সাংস্কৃতিক দল গানে গানে হীড বাংলাদেশ এর কার্যক্রম তুলে ধরে। এছাড়াও ৫০ বছরের কার্যক্রম ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

সব শেষে হীড বাংলাদেশ পরিবারের সদস্য সন্তানদের জিপিএ-৫ প্রাপ্ত ৯০জন ও জিপিএ-৪ প্রাপ্ত ২২১ জন শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি বাবত ১৩ লাখ ৩৪ হাজার টাকা প্রদান করা হয়।


 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT