1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২৩ ঘন্টা লেগেছে সিলেটের সাথে রেলযোগাযোগ পুনঃ স্থাপন করতে - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

২৩ ঘন্টা লেগেছে সিলেটের সাথে রেলযোগাযোগ পুনঃ স্থাপন করতে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ১০৪৬ পড়া হয়েছে
সাতগাঁও রেলওয়ে এলাকা সচল হয়েছে। ২৩ ঘন্টা পর সারা দেশের সাথে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে ট্রেন দূর্ঘটনার প্রায় ২৩ ঘন্টা পর সিলেটের সাথে সাড়া দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার ১১টার দিকে প্রথমে একটি রিলিফ ট্রেন মেরামত করা লাইনের উপর দিয়ে চালিয়ে লাইন সচল করে দেয়া হয়। তবে কালভার্ট মেরামতসহ আরও কিছু কাজ করা এখনো বাকী রয়েছে। যে কারনে আরও কয়েকদিন মেরামত করা রেল লাইনের ৫’শ মিটার এলাকা দিয়ে ট্রেন পাড়ি দেবে ধীর গতিতে।
উল্লেখ্য শনিবার দূপুর সোয়া ১২ টার দিকে চট্রগ্রাম থেকে সিলেট যাওয়ার সময় সাতগাঁও রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ৪টি বগি উল্টে গেলে ওয়াগানে থাকা পেট্রোল, ডিজেল ও কেরোসিন পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আজও দ্বিতীয় দিনের মতো স্থানীয়রা বিভিন্ন ভাবে ওই তেল সংগ্রহ করতে দেখা গেছে।

রেলওয়ে কুলাউড়া অঞ্চলের সহকারি প্রকৌশলী দুলাল চন্দ্র দাশ জানান, ৫’শ মিটার এলাকায় রেল লাইন, স্লিপার, কালভার্টসহ বেশ ক্ষতি হয়েছে। বর্তমানে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে।
দূর্ঘটনার কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT