1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অনন্ত অজানার পথে চলে গেলেন মরিয়ার 'বশির মিয়াসাব' - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

অনন্ত অজানার পথে চলে গেলেন মরিয়ার ‘বশির মিয়াসাব’

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬২৮ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। সর্বজনশ্রদ্ধেয় অবসরনেয়া শিক্ষক মোহাম্মদ বদরুজ্জামান কোরেশী চলে গেলেন না ফেরার দেশে(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ৮সন্তানের জনক কঠোর পরিশ্রমী এ শিক্ষক মৌলভীবাজারের ওয়াপদা গেইটস্থ নিজ বাসভবনে গত ১৫ নভেম্বর ভোর ৪:৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও হৃদরোগের চিকিৎসাধীন ছিলেন।
৮ সন্তানের জনক শিক্ষক বদরুজ্জামান কোরেশী রাজনগরের মুশুরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাকালীন শিক্ষক ছিলেন। ‘মরিয়ার বশির মিয়াসাব’ বলেই সকলের কাছে তিনি সুপরিচিত ছিলেন। ব্যস্ত কর্মজীবন শেষে ওই বিদ্যা প্রতিষ্ঠান থেকেই তিনি অবসর গ্রহন করেন।
ব্যবহারে নম্র, আত্মীয়-স্বজন সকলের প্রতি সদয় স্বভাবের ‘বশির মিয়াছাব’ মৃত্যুকালে স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মুশুরিয়া থেকে মৌলভীবাজার শহর অন্যুন ১১মাইল পথ পায়ে হেটে আসা-যাওয়া সিদ্ধপুরুষ ‘বশির মিয়াছাব’এর কাছে কোন কঠিণ কাজ ছিল না। ভরা যৌবনেতো দীর্ঘ পায়ে হাটা তার জীবনের অনুসঙ্গী ছিল। প্রয়োজনে এমন পায়ে হাটায় তিনি অভ্যস্ত ছিলেন। তার ৪ ছেলে ও ২ মেয়ে ইংল্যাণ্ডে বসবাস করছেন। এক ছেলে ফয়সল আহমদ কোরেশী লণ্ডনের ‘রমফোর্ড রোড’এ অবস্থিত ‘আল হারামাইন হজ্জ্ব ও উমরা’ ব্যবসার প্রতিষ্ঠাতা।

সুখী সফল জীবনের ‘বশীর মিয়াছাব’এর এ ছবি জীবনের পথচলা যখন মধ্যগগণে। ছবি: মুক্তকথা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT