1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আলাউর রহমান আর নেই। - মুক্তকথা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

আলাউর রহমান আর নেই।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১২৭ পড়া হয়েছে

মুক্তিযুদ্ধে মৌলবীবাজারের অন্যতম সংগঠক
আলাউর রহমান চৌধুরীর শেষ নিঃশ্বাস ত্যাগ।

৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,১৯৬৮/৬৯ এর ১১দফা আন্দোলনে মৌলভীবাজার মহকুমা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, মৌলভীবাজার মহকুমা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক ও সভাপতি, ৯০ এর গন আন্দোলনের অন্যতম সংগঠক, মৌলভীবাজার জেলা বাকশাল এর সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, একসময়ের প্রথম শ্রেনীর চুক্তিকারক, বিশিষ্ট সমাজসেবক, রাজনগর-এর কৃতিসন্তান আলাউর রহমান চৌধুরী আজ ২৫ শে আগস্ট রাত সাড়ে ৮ টার সময় বাংলাদেশে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’এর উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহ সভাপতি জয়নাল আবেদিন খান, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর জন্মলগ্নের সভাপতি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক শোকবার্তায় মৌলভীবাজার জেলার বিশিষ্ট সমাজসেবক সদা ন্যায়পরায়ণ, সবার পরিচিত হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব রাজনগর এর কৃতিসন্তান মরহুম আলাউর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁদের ভাষায় প্রয়াত আলাউর রহমান চৌধুরী ছিলেন একজন সৎ, নির্লোভ ও পরোপকারী মানুষ। তাঁর দীর্ঘ কর্মময় জীবন, সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কাজের নিবেদনেই কেটেছে। তিনি ও তাঁর কর্ম আমাদের হৃদয়ে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT