1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আলুর দাম বেশি নেওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

আলুর দাম বেশি নেওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ১৩২১ পড়া হয়েছে

রাজনগর প্রতিনিধি॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার ৩ নভেম্বর মৌলভীবাজার রাজনগর উপজেলার কর্ণী গ্রাম বাজার, মুন্সিবাজার, করিমপুর চা বাগান রোড, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় আলুর বাজার মনিটরিং করা হয়। উক্ত তদারকি অভিযানে নির্ধারিত মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কর্ণীগ্রাম বাজারে অবস্থিত মদিনা ষ্টোরকে ১ হাজার টাকা, আর এম ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত মেসার্স পাল বিজনেসকে ৩ হাজার টাকা, করিমপুর চা বাগান রোডে অবস্থিত রিপন এন্ড ব্রাদার্সকে ৬ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত লতিফিয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত অভিযানে সকল আলু ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। উক্ত তদারকি অভিযানে রাজনগর থানা পুলিশ ফোর্সের একটি দল সহযোগিতা করেন। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT