1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইংল্যাণ্ডে ঘূর্ণিঝড় 'ডাডলি'র আঘাত - মুক্তকথা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

ইংল্যাণ্ডে ঘূর্ণিঝড় ‘ডাডলি’র আঘাত

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৮০ পড়া হয়েছে

লণ্ডনের সাথে কয়েকটি এলাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন। হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন সময় কাটাচ্ছে

ঘূর্ণীঝড় ‘ডাডলি’র আঘাতে ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ার, লাংকাশায়ার, কামব্রিয়া ও উত্তর-পূর্ব এলাকার হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন সময় কাটাচ্ছে। 
প্রায় দশ ঘন্টা সময় পর্যন্ত এম্বার সংকেত ছিল পরে আজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী থেকে শুক্রবার পর্যন্ত ঝড়ো হাওয়ার হলুদ সংকেত দেয়া হয়েছে। ঝড় ডাডলি চলে যাওয়ার পর আসে ঝড় ‘ইউনিস’। ঝড়ের ক্ষতির কারণে পাতালরেল ও উপরের রেল চলাচল বন্ধ আছে।
এই ঝড়ে যোগাযোগের অপরিসীম ক্ষতি সাধিত হয়েছে যা মেরামতে সময়ের পরিমাণ নিরূপন কঠিন অনেকটা অনিশ্চিত।
 এ পর্যন্ত জানা মতে একটি নির্দিষ্ট এলাকায় প্রায় ১৭০০ বাড়ীঘর বিদ্যুৎ হীন আছে। উত্তর-পূর্বের বিদ্যুৎ কোম্পানী মেরামতের জন্য কারিগর পাঠিয়েছে।
ডারহামের কয়েক হাজার বাড়ীঘরও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। 
লিডস থেকে লণ্ডন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঝড়ের গতি ছিল ঘন্টায় ৭৪ মাইল। হাডারসফিল্ড ও ওয়েইক ফিল্ডে ঘূর্ণিঝড়ের এ গতি পরিমাপ করা হয়।

সংবাদ সূত্র: এ্যাপল সংবাদ
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT