1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একটি চা-বাগান এলাকা থেকে পরিচয়হীন যুবকের লাশ উদ্ধার - মুক্তকথা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

একটি চা-বাগান এলাকা থেকে পরিচয়হীন যুবকের লাশ উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৯৪ পড়া হয়েছে

আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজারের একটি চা-বাগান এলাকা থেকে পরিচয়হীন এক যুবকের(২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানার পুলিশ সদর উপজেলার মাজদিহি ও মৌলভী চা বাগানের মধ্যখানে একটি গভীর খাল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লাশটির গায়ে টেটো বা উল্কি আঁকা আছে। আর হাতে ইংরেজীতে ‘রুমা’ ও ‘আর+পি’ লিখা।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগির হোসেন বলেন, লাশটির গলায় ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। মৃতদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারনা করা হচ্ছে লাশটি একদিন আগের হবে। চা শ্রমিকরা শনিবার রাতে মৌলভী চাবাগানের ৮নং সেকশন ও মাজডিহির মধ্যবর্তী সরকারি খাস ভুমিতে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে খবর দেয়া হলে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT