1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একাত্তরের প্রেতাত্মারা স্বাধীন বাংলাদেশ চায় না - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

একাত্তরের প্রেতাত্মারা স্বাধীন বাংলাদেশ চায় না

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৩৪৬ পড়া হয়েছে

রাসলীলা সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই। তবে যা বুঝেছি, শ্রী কৃষ্ণ প্রেম দিয়ে মানুষের প্রতি মানুষের ভালবাসার কথা বুঝিয়েছেন।
-কমলগঞ্জের মহারাসলীলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

Asaduzzaman+Noorআব্দুল ওয়াদুদ।। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন বক্তব্য দেয়া খুব কঠিন কাজ। আপনারা জানেন আমি সারা জিবন নাটক করেছি। নাটকে লিখে দিলে পড়ে অভিনয় করা যায়। কিন্তু বক্তৃতা তো সবক্ষেত্রে লেখা হয়না, নিজের থেকে দিতে হয়। আমি বেশী লেখা পড়া করিনি। সংস্কৃতি চর্চা করেই রাজনীতিতে এসে জড়িয়ে পড়লাম। পড়ে মাননীয় প্রধান মন্ত্রী আমাকে মন্ত্রীত্বের দ্বায়িত্ব দিলেন। তিনি সোমবার রাতে কমলগঞ্জের মাধবপুরের মহারাসলীলায় এসে প্রধান অতিথির বক্তব্যে মনিপুরীদের প্রশংসা করে বলেন, কমলগঞ্জের মনিপুরী জনগোষ্ঠী যে সাংস্কৃতিক চর্চ্চা করেন, তারা যে নাটকে অভিনয় করে দেখান, তা আমাদের দেশে অন্যান্য জনগোষ্ঠীর মাঝে খুব কম আছে। তিনি বলেন, এ রাসলীলা সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই। তবে যা বুঝেছি, শ্রী কৃষ্ণ প্রেম দিয়ে মানুষের প্রতি মানুষের ভালবাসার কথা বুঝিয়েছেন। তিনি আরো বলেন ইসলাম ধর্মে আছে, মানুষের প্রতি মানুষের ভালবাসা না থাকলে আল্লাহ আমাদের নামাজ গ্রহন করেননা।

সাম্প্রদায়িক দাঙ্গার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনি সমস্যাকে পাশ কাটিয়ে গেলে কোন সমাধান করতে পারবেননা। আপনাকে মুকাবেলা করতে হবে। দেশের অস্থিতিশীলতার বিষয়ে মন্ত্রী বলেন, একাত্তরের প্রেতাত্মারা বাংলাদেশ এগিয়ে যাক, তারা তা চায় না; তারা চায় না স্বাধীন বাংলাদেশ হোক।

মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চ্যাটর্জির সভাপতিত্বে ও সম্পাদক শ্যাম শিং এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দেন আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রনালয়ের উপ-সচিব আখতারুজ্জামান খাঁন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ, আ.লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান, স্থানীয় সরকারের উপ-সচিব মোঃ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহবুবুল হক, মোছাদ্দেক আহমদ মানিক, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সালেহ এলাহি কুটি, হাসানাত কামাল, আব্দুল ওয়াদুদ প্রমূখ। অন্যান্য বক্তারা বলেন, এ উপজেলাসহ পুরো জেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, গারো, মনিপুরী সহ অনেক জনগোষ্ঠী অতিপ্রাচীন কাল থেকে একসাথে বসবাস করে যার যার ধর্ম পালন করে আসছে। এ এক সম্প্রীতির বন্ধন। এরকম নজির বাংলাদেশের অন্যকোথাও খুব কমই আছে। এসময় রাসলীলায় জেলা প্রশাসক তার তহবিল থেকে ২৫ হাজার টাকা, সাংসদ ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন । পরিশেষে এ জেলাকে একটি পর্যটন জেলা হিসেবে ঘোষনা করার দাবী জানান বক্তারা। মন্ত্রীও এই দাবীর কথা শুনে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এর প্রতি দৃষ্টি আকর্ষন করবেন বলে সকলকে আশ্বাস দেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT