1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এবার আর এইচএসসি পরীক্ষা হচ্ছে না - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

এবার আর এইচএসসি পরীক্ষা হচ্ছে না

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২৫১৮ পড়া হয়েছে

মুক্তকথা মতামত।। এবার আর উচ্চ মাধ্যমিক(এইচএসসি) পরীক্ষা হচ্ছে না। আপাততঃ বিষয়টি অনেকটা নয় পুরোটাই ‘অটোপ্রমোশন’র মত হতে যাচ্ছে। লেখা-পড়ায় পেছনে থাকা অমনোযোগীদের জন্য ঈদানন্দের মত সুখবর!
এমন ধরনের খবর প্রকাশ করেছে ‘ইত্তেফাক’, ‘প্রথম আলো’সহ দেশের অনেক সংবাদপত্র। প্রথম আলো লিখেছে, ‘করোনাভাইরাসের কারণে এবারের উচ্চমাধ্যমিক(এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে না। এসব পরীক্ষার্থীদের জেএসসি ‌ও এসএসসি পরীক্ষার ফলাফলের ‌ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে।’
অপরদিকে একই খবর দৈনিক ইত্তেফাক লিখেছে একটু ভিন্ন নমুনায়। ইত্তেফাক লিখেছে-‘করোনার সংক্রমণ এড়াতে সরাসরি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্বতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।’
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, জেএসসি ‌ও এসএসসি এ দুই সাধারণ(পাবলিক) পরীক্ষার ফলাফলের গড় অনুসারে পরীক্ষার্থীদের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।
পদ্বতিটি খুব যে অবাস্তব বা খারাপ তেমন কিছু নয় অবশ্যই। বরং এমন পদ্বতির পরীক্ষা চালু হলে ভবিষ্যতে আর ঘটা করে এসএসসি ‌ও এইচএসসি’র পরীক্ষা নিতে হবে না। এ নমুনায়ই চলা যাবে। এতে করে স্কুল-কলেজের পরীক্ষায় গুরুত্ব আসবে এবং স্কুল ‌ও ছাত্র উভয়পক্ষই বিষয়টিকে বহুলাংশে গুরুত্ব দিয়ে দেখবেন। অতীতেতো এমনই ছিল।
যেকোন বিষয়েরই এপিট ওপিট দু’দিকই আছে। সমালোচনাও করা যায় এবং হয়ও। এ প্রস্তাবনায়ও সমালোচনার দিক আছে। তবে কম্বল উড়াড় না করে চুলছেড়া বিশ্লেষণ করে দেখলে মনে হয় এর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও উপযোগীতা খুঁজে পাওয়া যাবে।
-হারুনূর রশীদ

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT