1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ওয়াই-ফাই ৭ এসেছে বাংলাদেশে! - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

ওয়াই-ফাই ৭ এসেছে বাংলাদেশে!

আল-আমিন হোসেন॥
  • প্রকাশকাল : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১৮১ পড়া হয়েছে

বাংলাদেশে ওয়াই-ফাই ৭
নিয়ে এলো হুয়াওয়ে

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ওয়াই-ফাই-৭ ‘অভিগমন বিন্দু'(এক্সেস পয়েন্ট) পণ্য নিয়ে এসেছে হুয়াওয়ে। দেশে এই প্রথমবারের মতো ওয়াই-ফাই ৭ ব্যবহার উপযোগী অভিগম্য বিন্দু পণ্য উন্মোচন করা হয়েছে। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিস্তৃতমাত্রার সর্বাধুনিক এই ওয়াই-ফাই পণ্যগুলো নিরবচ্ছিন্ন বিস্তৃত যোগাযোগ(নেটওয়ার্ক) সরবরাহের মাধ্যমে সর্বোচ্চমানের সংযোগ দিতে সক্ষম।

এ উপলক্ষে কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে হুয়াওয়ে ‘সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপে’র ভাইস প্রসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন লিউ, হুয়াওয়ে এশিয়া প্রশান্তসাগরীয় অঞ্চলে বিস্তৃত যোগাযোগের প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ও মৌলকলাকার ভিক্টর লাপিয়ান, হুয়াওয়ে সাউথ এশিয়ার ‘এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সলিউশন সেলস’এর পরিচালক ম্যানফ্রেড কাই এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার ‘ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক সলিউশন’ বিভাগের নেটওয়ার্ক সলিউশন ডিরেক্টর মির্জা মো.আনজামুল বাশেদ(মারুফ) উপস্থিত ছিলেন।

শিক্ষা, উৎপাদন লাইন এবং ‘মেটাভার্স’ সম্পর্কিত শিল্পগুলোর পাশাপাশি এআর/ভিআর এডুকেশন, স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যমান পরিদর্শন(অটোমেটিক অপটিক্যাল ইন্সপেকশন) ইত্যাদি ক্ষেত্রে পণ্যগুলো ব্যবহারের সুফল পাওয়া যাবে। এসব পণ্য বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকেও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

অ্যালেন লিউ বলেন, “সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাত এগিয়ে যাচ্ছে। হুয়াওয়ে বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও উদ্ভাবনী পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্যই বাংলাদেশে আমরা ওয়াই-ফাই ৭ নিয়ে এসেছি। এটি শুধু একটি যুগান্তকারী পদক্ষেপ নয়; এটি নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং দ্রুত সংযোগের মাধ্যমে ভবিষ্যতের পথে যাত্রা।”

বাজারে আসা ছয়টি ডিভাইসগুলো হলো এয়ারইঞ্জিন ৫৭৭৩-২১, এয়ারইঞ্জিন ৫৭৭৩-২২পি, এয়ারইঞ্জিন ৫৭৭৩-২৩এইচ, এয়ারইঞ্জিন ৫৭৭৩-২৩এইচডাব্লিউ, এয়ারইঞ্জিন ৫৭৭৬-২৬, এবং এয়ারইঞ্জিন ৬৭৭৬-৫৬টিপি। ব্যান্ডউইডথ ক্যাপাসিটি এবং স্মার্ট অ্যান্টেনার বিবেচনায় এই ভ্যারিয়েন্টগুলো আনা হয়েছে বলে হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT