1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কক্ষ‌ ‌ও ফটক নির্মাণের প্রতিশ্রুতিতে ২জনকে সংবর্ধনা - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

কক্ষ‌ ‌ও ফটক নির্মাণের প্রতিশ্রুতিতে ২জনকে সংবর্ধনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৯৫৮ পড়া হয়েছে

চান মিয়া, ছাতক, সুনামগঞ্জ: ছাতকের দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শি গ্রামের কৃতিসন্তান যুক্তরাজ্য কভেন্ট্রি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুর্শি শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক সাবেক কমিউনিটি নেতা প্রবাসি আলহাজ্ব রুহুল আমিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার, ২২মার্চ কুর্শি-ইসলামপুর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নূরুল হকের সভাপতিত্বে শিক্ষক মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথিগন বক্তব্য রাখতে গিয়ে তাদের প্রতিশ্রুতির কথা বলেন।
পরে সংবর্ধিত অতিথি আলহাজ্ব রুহুল আমিন ও ছমির আলীকে সম্মাননা প্রদান করা হয়। আলহাজ্ব রুহুল আমিন মাদ্রাসার একটি কক্ষ নির্মান করে দেবেন। বিশেষ অতিথি শাহবাজ মিয়া তালুকদার মাদরাসা আঙ্গিনায় মাটি ভরাট ও সাবেক মেম্বার হায়দার আলী রাজু মাদরাসার প্রবেশমূখে একটি পাকা গেইট নির্মাণের প্রতিশ্রুতি দেন।
মাদরাসা পরিচালনা কমিটি আয়োজিত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা ছমির আলী, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ি শাহবাজ মিয়া তালুকদার, সাবেক মেম্বার হায়দার আলী রাজু, সমাজসেবি আলী হোসেন সিদ্দিক, কুর্শি মর্নিং সান একাডেমির সভাপতি শামিম আহমদ, প্রবাসি ক্বারি কামাল হোসেন কামালী, ব্যবসায়ি সাহেল আহমদ, সংগঠক সায়েখ আহমদ ও শিক্ষার্থী হাছান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসা সুপার মাওলানা রশিদ আহমদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সজ্জাদ নুর। ইসলামি সংগীত পরিবেশন করেন, আল-আমিন ও জমির হোসেন-কাওছার। এসময় সমাজসেবি ও শিক্ষানুরাগি নজির আলী, আবদুল ছালিক মিলন তালুকদার, মতছির আলী, সুনা মিয়া, জামাল উদ্দিন, শফিক মিয়া, আশ্রব আলী, রফিক মিয়া, মজমিল আলী, নুর ইসলাম, লাল মিয়া, সুরুজ আলী, মনছব আলী, আবদুল ইসলাম, আবদুস সালাম, নজির আলী-২, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT