1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কাতারের উপর চাপিয়ে দেয়া শর্ত সেদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

কাতারের উপর চাপিয়ে দেয়া শর্ত সেদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ৮২৪ পড়া হয়েছে

লন্ডন: কাতারের ওপর সৌদিসহ জোটের ৪টি দেশের দেয়া শর্তগুলো আন্তর্জাতিক আইনের বিরোধী এবং এগুলো কাতারের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
নিষেধাজ্ঞা এবং অবরোধ তোলে নেয়ার ব্যাপারে এসব দেশ যে ১৩টি শর্ত কাতারের ওপর চাপিয়ে দিয়েছে, তার মধ্যে আল জাজিরা টিভি বন্ধ, ইরানের সাথে সম্পর্ক কমানো এবং তুরস্কের একটি সামরিক বিমান ঘাঁটি বন্ধের বিষয়টি রয়েছে।
গত শুক্রবার এই দাবিগুলো দিয়ে কাতারকে ১০ দিনের সময় দেয়া হয়। এরই প্রেক্ষিতে আজ রোববার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান সৌদির এসব শর্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এরদোয়ান বলেন, এসব শর্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কাতারের সার্বভৌমত্ব খর্ব করার সামিল। কাতার এসব শর্ত প্রত্যাখ্যান করায় কাতারের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
কাতার পরের দিনই সৌদি আরব সহ চারটি আরব দেশের এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এসব শর্ত অযৌক্তিক এবং এগুলো মানা সম্ভব নয়। কাতার সন্ত্রাসবাদকে সহায়তা করছে এই অভিযোগে সৌদি আরব, ইউএই, মিশর এবং বাহরাইন কাতারের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা চাপিয়েছে। খবর সূত্র: বিবিসি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT