1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কোনো বাঁধা বিপত্তিই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

কোনো বাঁধা বিপত্তিই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭৩০ পড়া হয়েছে

– পরিবেশ ও বনমন্ত্রী

বড়লেখা(মৌলভীবাজার), ১০ জানুয়ারি, সোমবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, চলমান উন্নয়ন অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাঁর দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।

পরিবেশমন্ত্রী সোমবার মৌলভীবাজারের বর্ণি ইউপি অফিস(ফকিরের বাজার) মনারাই মনাদি বাজার রাস্তার পার্শ্ববর্তী বরুদল নদীর উপর ৭কোটি টাকা ব্যয়ে ৬৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দেশের মানুষের সার্বিক অবস্থার উন্নতির কথা উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, মানুষের প্রয়োজনে রাস্তা, ব্রিজ, হাসপাতাল, বিদ্যুৎ, ব্যাংক সবই নির্মাণ করা হচ্ছে। দেশে কেউই আর ভূমিহীন, গৃহহীন থাকছে না। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে, বেকার সমস্যার সমাধান হবে। মন্ত্রী এসময় স্থানীয় জনগণের চাহিদা মতো উন্নয়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

এরপূর্বে মন্ত্রী ফকিরের বাজার-দাসের বাজার রাস্তা হতে গোডাউন বাজার রাস্তা ভায়া উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তথ্যসূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT