1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'ভেসপাবস' একটি ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

‘ভেসপাবস’ একটি ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ

সৌরভ খান জনি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ পড়া হয়েছে

ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর
পারিবারিক নৈশভোজ ও অভ্যর্থনা


রাজধানীতে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাক্ষুষ সরঞ্জাম সেবাদান(ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সার্ভিস প্রোভাইডার) ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড(VESPBS) আয়োজিত নৈশভোজ অভ্যর্থনা ও পারিবারিক আনন্দনৈশ ২০২৫।

অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার(১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর ‘লা মেরিডিয়ান হোটেল’এ অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে ২০২৫–২০২৮ অর্থবছরের নবনির্বাচিত পরিষদের পরিচয় পর্ব এবং একইসঙ্গে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে উদযাপিত হয় আনন্দঘন পারিবারিক নান্দনিক দিন।

ভেসপাবস সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা বলেন, “ভেসপাবস শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি আমাদের সবার পারিবারিক বন্ধনের জায়গা। এই ধরনের আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।”
সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পরিচিতির পাশাপাশি পারিবারিক আনন্দনৈশ সদস্য ও তাদের পরিবারের জন্য এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতেও আমরা এই ঐক্যের ধারা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সাংস্কৃতিক পর্ব, নৈশভোজ ও পারিবারিক বিনোদনমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে রাতটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।

‘ভেসপাবস’ দীর্ঘদিন ধরে ‘ভিজ্যুয়াল ইকুইপমেন্ট’ সেবাদানকারী ব্যবসায়ীদের পেশাদার ও ঐক্যবদ্ধ একটি মঞ্চ হিসেবে কাজ করছে। সংগঠনটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT