1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গভর্নরের স্বেচ্ছাপদত্যাগ দেশ পরিচালনায় নতুন মাত্রা যোগ হল - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও

গভর্নরের স্বেচ্ছাপদত্যাগ দেশ পরিচালনায় নতুন মাত্রা যোগ হল

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬
  • ২৭৯৬ পড়া হয়েছে

“বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি। আমি চেষ্টা করেছি নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে। আমি একজন খনি শ্রমিকের মতো তিলে তিলে ব্যাংকিং খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছি। তারপরও যদি কোনও ভুল করে থাকি তাহলে, আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

উপরোক্ত কথাগুলো বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর ডা. আতিউর রহমানের। তিনি স্বজ্জ্বন লোক তাই বলেছেন- ”আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও বরাবরের মতোই সবার সাথেই আছি এবং থাকবো।”

ডা. আতিউরের স্বেচ্ছা পদত্যাগ দেশের প্রসাশন ও রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলো। পদত্যাগের এ ঘটনা একদিকে যেমন দেশের শাসন ব্যবস্থার একটি ইতিবাচক অবস্থার ইংগিত পাশাপাশি একটু দুঃখদায়কও বটে। আমাদের দেশে, এ ধরনের উচ্চ পদ থেকে সরে আসার নজির ডুমুরের ফুলের মতই দুষ্প্রাপ্য। দৃষ্টান্তস্থাপনকারী অপকর্মের পরও দেশ শাসনের উচ্চ পদে আসীনদের ক্ষমতায় টিকে থাকার কসরত এ দেশের মানুষের সামনে নিয়তই ঘটছে। ডা. আতিউরের মুখেই আমরা শুনেছি স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে স্বেচ্ছায় পদত্যাগের এমন সংস্কৃতি আজো গড়ে উঠেনি। অতএব, নতুন করে বলার কোন প্রয়োজনই নেই।

দুঃখদায়ক এজন্যই যে বিভিন্ন অর্থ কেলেঙ্কারীর দায়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আমাদের ব্যাংকিং ব্যবস্থাপনা  ডা. আতিউরের মত সত ও স্বজ্জ্বন দেশপ্রেমিক ব্যক্তির সেবা থেকে বঞ্চিত হবে।

আমাদের শুধু একটিই আশংকা যে আমাদের ব্যাঙ্কি খাতকে ধীরে ধীরে বিকলাঙ্গ করে রাখার এটি কোন অশুভ শক্তির পরিকল্পিত কাজ নয়তো?

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT