1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুষ্কৃতিকারীদের আগুনে ভস্মিভূত রবিদাস সম্প্রদায়ের বসতঘর - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

দুষ্কৃতিকারীদের আগুনে ভস্মিভূত রবিদাস সম্প্রদায়ের বসতঘর

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১৬৫ পড়া হয়েছে

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ নাক্কারজনক এ ঘটনার নিন্দা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের ধলাই নদীর তীরে অবস্থিত অসহায় জগন্নাথ রবিদাসের বসতঘরে মঙ্গলবার ভোররাতে দুস্কৃতিকারীদের আগুনে ভস্মিভূত হওয়ার অভিযোগ উঠেছে। ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় লোকজনের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত জেগে উঠায় দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে বসতঘরের মালামাল পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধিত হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দলিত সম্প্রদায়ের জগন্নাথ রবিদাসের ছেলে চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে দপ্তরী সুনীল রবিদাস জানান, মঙ্গলবার ভোররাতে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। কে বা করা আমাদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে দ্রুত আমরা ঘুম থেকে উঠে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করে নাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রবিদাস পরিবারকে দেখতে যান এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করি। এ সময় প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT