1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নড়াইলে হিন্দুদের বাড়ি, মন্দির, দোকানপাটে হামলা-আগুন দেয়ার ঘটনায় নিন্দা। - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

নড়াইলে হিন্দুদের বাড়ি, মন্দির, দোকানপাটে হামলা-আগুন দেয়ার ঘটনায় নিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭০৫ পড়া হয়েছে

হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি-মন্দির-দোকানপাটে হামলা-ভাংচুর-আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।

তারা ঘটনার সাথে যুক্ত চিন্থিত সাম্প্রদায়িক হামলাকারী অপরাধীদের মুখ না দেখে দল না দেখে অবিলম্বে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, অতীতে হিন্দুদের উপর হামলা-নির্যাতন-খুন-ঘর-বাড়ি-দোকানপাট-মন্দিরে হামলার সাথে যুক্ত অভিযুক্তদের বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতার কারণে বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

ফলে হিন্দুদের উপর হামলাকারীরা নিজেদের বিচারের উর্ধে ভাবতে শুরু করেছে। তারা বিচারহীনতার এই সংস্কৃতির অবসান দাবি করেন। তারা বলেন, একজন ব্যক্তি মুসলিম বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রীস্টানের ফেসবুক পোস্ট দ্বারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের খোড়া যুক্তি তুলে ধর্মীয় উত্তেজনা তৈরি করে উস্কানি দিয়ে একটি বিশেষ সম্পদ্রায়ের উপর নির্বিচারে হামলার ঘটনা সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ।

তারা হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি। বার্তা প্রেরক- সাজ্জাদ হোসেন দফতর সম্পাদক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT