1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিখোঁজ হওয়ার ৩দিন পর মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

নিখোঁজ হওয়ার ৩দিন পর মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

মামুনুর রশীদ
  • প্রকাশকাল : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৯৮৫ পড়া হয়েছে

উপজেলা শ্রীমঙ্গলে নিখোঁজ হওয়ার ৩ দিন পর রাবার বাগানে মিনা বেগম(১১) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মিনা বেগম উপজেলার মির্জাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার চতুর্থ শ্রেনীর ছাত্রী ছিল।

রোববার ২১ নভেম্বর সকালে এলাকাবাসী রুপাই ছড়া রাবার বাগানের মধ্যে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসে।

মৃতের ভাই আবুল হোসেন বলেন, শুক্রবার স্থানীয় শমসেরগঞ্জ বাজারে কিছু কেনাকাটা করতে বেরিয়ে ছিলো। বাড়িতে নাফেরায় শনিবার তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়।

আজ রোববার সকালে তার মৃতদেহ পাওয়া যায় রুপাই ছরা রাবার বাগানের ভিতর।

শ্রীমঙ্গল থানা পরিদর্শক(তদন্ত) হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন মৃতদেহের গলায় ওড়না পেঁচানো ছিলো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়াগেছে।

থানা পরিদর্শক হুমায়ূন কবীর আরো বলেন প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইহা একটি হত্যাকান্ড, তবে তদন্তে বেরিয়ে আসবে মুল ঘটনা কি।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT